Posts

Showing posts with the label সিনেমা

রোমান হলিডে । বিজয় দে।

Image
  রোমান হলিডে  বিজয় দে   ১৯৫৩ সালে নির্মিত “রোমান হলিডে” নিয়ে কিছু বলার আগে একবার নিজের দেশের দিকে মুখ ফেরাই। দেশ মানে রাজ্য ,রাজ্য মানে বাংলা। যুগ পাল্টে গেছে অনেক দিন, তবুও মনে হয়, বাংলা চলচ্চিত্রে রোমান্টিকতা  বলতে অনেকে যা বোঝেন, আমিও তাই, সেই আদি  ও অকৃত্রিম যুগল সুচিত্রা-উত্তম বা উত্তম-সুচিত্রা। “ওগো তুমি যে আমার” থেকে “এই পথ যদি না শেষ হয়”। এই ঘটনা-নির্ভর, সঙ্গীত নির্ভর রোমান্সের অতি অভিঘাত থেকে আজও যেন আমাদের মুক্তি নেই।   বাংলার পাশাপাশি “দিলীপকুমার-মধুবালা” জাতীয় হিন্দি মুভি নিয়েও কম-বেশি একই উচ্ছ্বাস প্রকাশ করা যায়, কিন্তু ,আপাতত আমরা এর থেকে দূরেই থাকছি। আমাদের  আজকের বিষয় শুধু ১১৮ মিনিটের সাদা-কালো ছবি “রোমান হলিডে”। ছবিটিকে যদি গল্প-অনুসারে ভাগ করা যায় তাহলে শিরোনাম-সহ এরকম দাঁড়াবে।   রাজকুমারীর মন ভালো নেই ইওরোপের কোনও এক দেশের রাজকুমারী “প্রিন্সেস অ্যান” (ভূমিকায় অড্রে হেপবার্ন, যাকে সাহেবদের সুনীল-প্রণীত ‘নীরা’ বলতে ইচ্ছে করে) শুভেচ্ছা সফরে বেরিয়েছেন। লন্ডন, আমস্টারডাম, প্যারিস হয়ে এবার তিনি রোম মহানগরীতে। এরপর তিনি যা...

সান্ধ্য সক্রেটিস। 'ডলার্স ট্রিলজি'। বিজয় দে।

Image
ভালো-খারাপ-মন্দ-কুৎসিত কিছু মানুষের লোভ-কুটিল-দ্বন্দ   আর প্রতিরোধ-প্রতিশোধের গপ্পো বিজয় দে   1)  A fistful of Dollars (1964) 99 minutes  2) For a Few Dollars More (1965) 132 minutes  3) The Good,Bad and the Ugly (1966) 177 minutes   অথবা “ডলার্স ট্রিলজি” (Dollars  Trilogy)  কিম্বা “ম্যান উইথ নো নেম”  ট্রিলজি (Man With No Name trilogy)                                                                                                                                                                            ...

হা টা রি (১৯৬২) : বিজয় দে

Image
  হা টা রি  (১৯৬২) বিজয় দে   দু'টি শব্দ ভিনদেশি, Hatari এবং Tequila, কেন জানিনা, শব্দ দু'টি হয় তো বর্ণের ধ্বনি মাদকতার কারণে অনেকদিন ধরেই আমার অত্যন্ত প্রিয়। প্রথম শব্দটি আমাদের আজকের আলোচ্য। আর দ্বিতীয়টি, Twquila, আসলে একটি মহার্ঘ সুরা-বিশেষ, যা দেশে-দেশে খুবই জনপ্রিয়। তবে সুরা চেখে দ্যাখা হোক বা না-হোক, Tequila music নামে যন্ত্রসঙ্গীত-আয়োজনের সাথে আমরা নিশ্চয় কমবেশি পরিচিত। মনে পড়ছে আমাদের যৌবন-কালে, কালীপূজা-ভাসানের সময়, এই music না বাজলে বা এর সহযোগে না নাচলে উদ্যোক্তাদের আয়োজন যেন অসম্পূর্ণ থাকত এবং এটা তো এই জেলাশহরেই নিজের চোখে দেখেছি। যাই হোক, এই আলোচনা সুরা নিয়ে একেবারেই নয়, আমাদের বিষয়, ১৯৬২ সালে নির্মিত, Howard Hawks পরিচালিত ১৫৭ মিনিটের চলচ্চিত্র “হা টা রি”! আর ‘হাটারি’র মানে যা জানা গেছে ,আফ্রিকান সোয়াহিলি ভাষায় “হাটারি” শব্দের অর্থ “বিপদ” বা danger! তা বিপদই বটে, পদে পদে বিপদের আশঙ্কা! অনেক কাল আগে যখন বন্যপ্রাণী-সম্পর্কিত আইন-কানুন আজকের মত এত কড়া ছিলনা, যখন বিধি নিষেধ অনেকটাই শিথিল, তখন দেশে দেশে এমন কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, যাদে...