হল্যান্ডো-পোল্যান্ডো-ফুটবল্যান্ডো: নিঝুম ঠাকুর
হল্যান্ডো-পোল্যান্ডো-ফুটবল্যান্ডো নিঝুম ঠাকুর ক'দিন ধরে কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা চলছে তাই নিয়ে গগনদার চায়ের দোকানে সন্ধ্যা থেকেই সরগরম হয়ে উঠেছে। পাকড়াশিবাবু খেলার প্রথম দিন থেকেই গগনদার চায়ের দোকানে লুঙ্গি পরে আসছেন। বিশ্বকাপ ঘিরে গগনদার চায়ের দোকানে আর্জেন্টিনা আর ব্রাজিল এই দুই দলে আমরা বিভক্ত হয়ে গেছি। শুধু পাকড়াশিবাবু এশিয়া মহাদেশ তথা জাপানের সমর্থক।ওনার বক্তব্য-"আর্জেন্টিনা আর ব্রাজিলকে যারা সমর্থন করে তারা আর যাই হোক তারা ফুটবলের ফ বোঝেনা।শুধু সমর্থন করলে হয়না ফুটবলটা বুঝতে হয়।" গগনদা জিজ্ঞেস করলেন, “আচ্ছা পাকড়াশিদা ফুটবলের 'ফ'টা কি?” পাকড়াশিবাবু যথেষ্ট উত্তেজিত হয়ে বললেন, “দেখো হে ছোকরা, আমরা এশিয়া মহাদেশের মানুষ। ব্রাজিল, আর্জেন্টিনা, পোলান্ডো, হোলান্ডো, ইংল্যান্ডো, লাতিন আমেরিকা, ইউরোপের দেশ, যে সব দেশ কোনো দিন দেখিনি সেই সব দেশকে সমর্থন করে কী হবে? খেলে ওরা আর ছাগলের তিন নম্বর বাচ্চা হই আমরা। আমি ভাই জাপানের দলে। জাপান জার্মানিকে হারিয়েছে, স্পেনকে হারিয়েছে --- হুঁ হুঁ বাবা সাইওনারা। তারপর যে চুড়ান্ত পর্বে কাপ জিতবে শেষ পর্যন্ত তার...