আমাদের আব্বাসউদ্দীন। সুখবিলাস বর্মা।
আমাদের আব্বাসউদ্দীন সুখবিলাস বর্মা পঙ্কজকুমার মল্লিক স্মৃতিচারণায় তাঁকে 'অপ্রতিদ্বন্দী পল্লীগীতিশিল্পী' হিসেবে উল্লেখ করেছেন। হেমাঙ্গ বিশ্বাস তাঁকে 'বাংলার অমর লোকশিল্পী' নামে অভিহিত করেছেন। পল্লীকবি জসিমউদ্দীন তাঁর নাম দিয়েছিলেন 'অঞ্জনা তীরে খঞ্জনা পাখী, তাঁর সবচেয়ে প্রিয়জনের কাছে তিনি 'গানের পাখি' ।তিনি বাংলার লোক সংগীতের যাদুকর আব্বাসউদ্দীন আহমেদ। পঙ্কজকুমার মল্লিক 'আমার যুগ আমার গান'-এ মন্তব্য করেছেন, "সে যুগের প্রখ্যাত পল্লীগীতি বিশারদ আব্বাসউদ্দীন আহমদ মহাশয়ের কথা একবার স্মরণ করা কর্তব্য মনে করি। … সঙ্গীত জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাঁর সংস্পর্শে এসে প্রচুর আনন্দ পেয়েছি। বাংলার লোকগীতির জন্য উৎসর্গীকৃত প্রাণ ছিলেন তিনি। দেশ বিভাগের কিছু পরে তিনি যখন অন্য দিকে চলে যান তখন মর্মান্তিক কষ্ট পেয়েছিলাম।" কখনকার কথা বলছি? কে ছিলেন তিনি, কোথাকার মানুষ-কোন অন্য দিকে যান তিনি? এসব কথার উত্তর খুব কমই জানেন আজকের মানুষ। তাই এই লেখার উদ্যোগ। দেশ বিভাগের অর্থাৎ বাংলা ও পাঞ্জাবকে দ্বিখণ্ডিত করে স্বাধীন ভারতের পতাকা ওড়ে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। ঢাকায়...